শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সোনাইমুড়িতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ! দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, আশ্রয়কেন্দ্রে খাদ্য বিতরণ ! পীরগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে দলিল নিবন্ধন  নতুন ভবন নির্মাণের দাবি ! জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান মাথা গোঁজার ঠাঁই দিয়ে বিপাকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, জাল কাগজে জমি খারিজের অভিযোগ সোনারগাঁ জামপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেফতার ! কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে “সাধু ফল সেবা দিবস-২০২৬” উপলক্ষে মতবিনিময় সভা  ! চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ভয়াবহ  বন্যা, ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি ! ইনার হুইল ক্লাব অব ঢাকা মেট্রোর নতুন নির্বাহী কমিটির আনুষ্ঠানিক যাত্রা ! পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করি

পটুয়াখালীতে কৃষকের জালে ধরা পড়লো রাসেলস ভাইপার সাপ 

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী:
পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের জালে ধরা পড়েছে একটি রাসেলস ভাইপার সাপ। এটির দৈর্ঘ্যে ৫ ফুট। সোমবার ২৪ জুন বেলা এগারোটায় উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের নুর হাওলাদার রাড়ির পুকুরের উপর পাতা জালে সাপটি আটকে যায়। পরে ওই কৃষক সাপটি লাঠি দিয়ে আঘাত করে আহত অবস্থায় প্লাস্টিকের বড় কৌটায় জীবিত সংরক্ষণ করেন। এসময় সাপটিকে এক নজর দেখতে ভীড় জমায় ওই এলাকার উৎসুক জনতা। তবে সাপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।
কৃষক নুর হাওলাদার জানান, সাপটি আমাদের জালে আটকা পড়ার বিষয়টি আমার স্ত্রী প্রথমে দেখে। পরে আমাকে জানালে আমি এটি উদ্ধার চেষ্টা করি। এ সময় আমার স্ত্রীর কথায় সাপটির উপর লাঠি দিয়ে বেশ কয়েকটি আঘাত করি। তবে এটি এখনো জীবিত অবস্থায় আছে। এটি আমি একটি প্লাস্টিকের কৌটায় সংরক্ষণ করেছি। তবে বন বিভাগ বা কেউ সুস্থ করে এটিকে বনে অবমুক্ত করে দিতে পারলে তাকে দিয়ে দিবো।
সাপটি দেখতে আশা নয়াকাটা গ্রামের শাহিন চৌকিদার জানান, এই প্রথমবারের মতো রাসেলস ভাইপার সাপ দেখলাম। এর আগে ইউটিউব এবং ফেসবুকে ব্যাপক এই সাপের ছবি দেখেছি। এটি একটি বিষাক্ত সাপ।
তারিকাটা গ্রামের ইউসুফ ভূইয়া জানান, আমি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে শুনে এখানে দেখতে আসলাম। সাপটি দেখতে সুন্দর হলেও এটি তীব্র বিষধর সাপ। আমার মতো এখানে শত শত মানুষ সাপটিকে এক নজর দেখতে এসেছে।তবে সাপটিকে মারা ঠিক হয়নি। এটা অনেকটা আহত, বাচানো যায় কিনা সন্দেহ রয়েছে। সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্তের অনুরোধ জানাচ্ছি।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়জিদ মুন্সী জানান, আমাদের একটি টিম ঘটনাস্থল যাচ্ছে। সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগকে হস্তান্তর করবো।
তিনি আরও জানান, সবাইকে সাপ দেখে আতঙ্কিত না হয়ে আমাদের খবর দেয়ার অনুরোধ জানাচ্ছি।  সর্পদংশনের শিকার হলে নিকটস্থ সরকারী হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হলো৷  এছাড়া সাপ ধরার রেস্কিউ টিমের সদস্যদের খবর দিলেও হবে। সাপ আসলে আমাদের জীব বৈচিত্র্যের জন্য অনেক উপকারী বন্ধু। যা খাদ্য শৃঙ্খলে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews