প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬ || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৪
শেরপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
হাফিজুর রহমান লাভলু ।।
শেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩জুন) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শুভ উদ্বোধন করেন শেরপুর সদর ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু।
এসময় শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মানিক দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম- সেবা, জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা নিবার্হী অফিসার, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক, খেলার পরিচালক, সহকারী পরিচালক, দুই দলের খেলোয়াড়, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ বেলুন ও পায়রা উড়িয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। উদ্ভোধনী ম্যাচে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা বনাম নালিতা বাড়ী কলেজ।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত