বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ! কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হেলাল আকবর বাবরের বৃক্ষরোপণ কর্মসূচী 

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আগামীকাল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওমরগণি এম ই এস কলেজ ছাত্রসংসদের সাবেক জি এস ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের উদ্যাগে আজ ২২ জুন  বিকাল ৪.৩০ মিনিটে নগরের ডি.সি হিল,   সি আর বি ও রেলওয়ে হাসপাতাল কলোনী সংলগ্ন এলাকায় বৃক্ষ রোপণ কর্মসুচী পালনা করা হয়। এসময় তিনি বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু। বর্তমান সময়ে তীব্র তাপদাহ কমাতে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।  প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণী  জগতের অস্তিত্ব রক্ষায় বৃক্ষের রোপণের বিকল্প নাই। এসময় তিনি আরও বলেন, আজ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন  বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। এটি দক্ষিন এশিয়ার সর্ব বৃহৎ এবং প্রাচীণ সংগঠন, বাংলার আপামর জনতার ভরসার জায়গায় এখন এই প্রাচীন সংগঠনটির প্রতি, আওয়ামী নেতৃত্বাধীন জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মিত হচ্ছে। বাংলাদেশ এখন সারা বিশ্বের মধ্য সুখী, সমৃদ্ধ উন্নত দেশ হিসাবে ব্যাপ্তি লাভ করেছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা নুরুল আজিম রনি, আওয়ামীলীগ নেতা আশিষ চক্রবর্তী বাচ্চু, আইনুল ইসলাম চৌধুরী আবেদ, নেজাম উদ্দীন, এড.এএম কুতুব উদ্দিন চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী, মোঃ ইকবাল আহমেদ ইমু, পঙ্কজ রায়, রতন ঘোষ, মোহাম্মদ দেলোয়ার, মোঃ হাবিব খান, মোঃ সাব্বির চৌধুরী, তোফাজ্জেল হোসেন জিকু, শরিফুল ইসলাম, রেজাউল করিম বিলাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews