শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

মৌলভীবাজারে বন্যার্তদের পাশে বিভাগীয় কমিশনার 

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪




আব্দুস সামাদ আজাদ।।

মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।

শনিবার (২২ জুলাই) দুপুরের দিকে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী মাতারকাপন সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ঠাঁই বন্যার্ত মানুষের মাঝে চাল, শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. শাহীনা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল আহমদ ফুয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী কনকপুর ইউনিয়নের শাহ বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র এবং খলিলপুর ইউনিয়নের আজাদ বখত হাই স্কুল এন্ড কলেজ আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও গর্ভবতী মায়েদের চিকিৎসা সামগ্রী বিতরন করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার  বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনায় সিলেট বিভাগে বিশেষ বরাদ্ধ এসেছে। বন্যার্তদের জন্য পাঁচ হাজার মেট্রিকটন চাউল এসেছে। অধিকাংশই বিতরণ করা হয়েছে। বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন।

বিভাগীয় কমিশনার বলেন, সিলেট বিভাগে ১৭০০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিলো। এখন অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িতে যাচ্ছে। তাদের ঘরবাড়ি আক্রান্ত হয়েছে। সেগুলো মেরামতে সময় লাগবে। আমরা সেখানেও তাদের পাশে থাকবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews