1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মুরাদনগরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

মুরাদনগরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিল্লাল হোসাইন
  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪

বিল্লাল হোসাইন ,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে জমকালো আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম  প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে  রবিবার  সকাল ১০টায় বর্ণাঢ্য এক আনন্দ রেলি বের করেন। এসময় ডাক-ঢোল বাজিয়ে ঘোড়ার গাড়ি ও খোলা গাড়িতে  চড়ে রেলিকে পউৎসবমুখ করে তোলেন এমপি জাহাঙ্গীর আলম সরকার ও উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।  বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব,সংগ্রাম ও সাফল্যের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন  মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ। রেলী শুরুর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ ও  শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় মাসুকুল ইসলাম মাসুকের সঞ্চালনায় ও  উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মুরাদনগরের সাংসদ আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর  জেলা আওয়ামীলীগের সভাপতি ম.  রুহুল আমীন ,  উপজেলার চেয়ারম্যান ড.  আহসানুল আলম সরকার  কিশোর , সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল- রশিদ ,কুমিল্লা উত্তর জেলা  আওয়ামী লীগের সাবেক সাংগঠিক সম্পাদক হেলাল উদ্দিন মজনু , কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক পার্থ সারথি দত্ত,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল খায়ের  , নবীপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান  ভিপি জাকির হোসেন।

আরও বক্তব রাখেন, সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম,  আল আমিন সরকার ও  সৈয়দ রাজিব আহমেদ প্রমুখ।  এতে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান মজুমদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকে ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট