1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মুরাদনগরে ডিবির হাতে আটক ইউপি সচিব  - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়

মুরাদনগরে ডিবির হাতে আটক ইউপি সচিব 

বিল্লাল হোসাইন
  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
বিল্লাল হোসাইন, কুমিল্লা উত্তর :
কুমিল্লার মুরাদনগরে রোহিঙ্গা যুবককে জন্ম নিবন্ধন সনদ দেওয়ার অভিযোগে ১৩নং মুরাদনগর সদর  ইউনিয়ন পরিষদের সচিব ইসমাইল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ইউপি সচিব ইসমাইল কুমিল্লা আদর্শ সদর উপজেলার গুনানন্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মুরাদনগর উপজেলার  নিমাইকান্দি এলাকা থেকে তাকে আটক করে নিয়ে যায় কুমিল্লা গোয়েন্দা পুলিশ।
জানা যায়, গত ১৫ফেব্রুয়ারি পাসর্পোট করতে এসে ইয়াছিন (১৯) নামের এক রোহিঙ্গা যুবক কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের হাতে আটক হন। তখন পাসপোর্ট অফিসের কর্মকর্তারা রোহিঙ্গা যুবককে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃত যুবক মিয়ানমারের বলিবাজার এলাকার সৈয়দ হোসেনের ছেলে।
গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক ইয়াছিন জানান, মিয়ানমার থেকে ২০ দিন আগে বাংলাদেশে এসে কক্সবাজার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর বøকে অবস্থান নেন। পরে চাচাত ভাই ওসমানের  মাধ্যমে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন মদিনা ট্রাভেলসের হাসান মাহমুদ ও মোশারফ নামে দুই দালালের কাছে পাসপোর্ট করার চুক্তি করেন।
 চুক্তি অনুযায়ী হাসান মাহমুদ ও মোশারফ  মুরাদনগর সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ঘোড়াশাল গ্রামের ভুয়া ঠিকানা দিয়ে  রোহিঙ্গা যুবক ইয়াছিনের নামে জন্ম নিবন্ধন সনদ বানিয়ে নিয়ে যায়।
জেলা গোয়েন্দা পুলিশ বিষটি তদন্ত করে ইউপি সচিব ইসমাইল হোসেনসহ কয়েকজনের সম্পৃক্ততা তথ্য পায় । এঘটনার প্রায় ৪ মাস পর ইউপি সচিব ইসমাইলকে মুরাদনগর থেকে গ্রেফতার করেন (ডিবি) পুলিশ।
মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটন বলেন, “ প্রায় চার মাস আগে  ইউনিয়ন পরিষদের সফটওয়্যার হ্যাক করে একটি সংঘবদ্ধ চক্র। তখন আমি বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসক, ইউএনও স্যারসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে অবগত করেছি। জন্ম নিবন্ধনের সাথে অবৈধ পন্থায় যারা জড়িত তাদের আইনি প্রক্রিয়ায় বিচার হউক।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান, রোহিঙ্গা যুবককে জন্ম নিবন্ধন দেয়ার মামলায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইউপি সচিব ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে।
এবিষয়ে মুরাদনগর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত উদ্দিন বলেন, ‘রোহিঙ্গা জন্ম নিবন্ধন সংক্রান্ত সরকারি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সেবা চালু রাখাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট