শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

কেশবপুরে প্যালেস্টাইনের পক্ষে নাগরিক সমাজের মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪



অলিয়ার রহমান,কেশবপুর (যশোর) ||
যশোরের কেশবপুরে নাগরিক সমাজের উদ্যোগে প্যালেস্টাইনের পক্ষে সংহতি প্রকাশ করে মানববন্ধন করা হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, শিক্ষক স্বপন মন্ডল, প্রভাষক কানাইলাল ভট্টাচার্য, কুন্তল বিশ্বাস, সাংবাদিক দীলিপ মোদক, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি শওকত হোসেন, ওয়ার্ডের নির্বাহী স¤পাদক সৈয়দ আকমল আলী, সাংস্কৃতিক কর্মী পলাশ সিংহ, যশোর জেলা ছাত্র ইউনিয়নের আহŸায়ক আকরাম হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল আজিম প্রমুখ। মানববন্ধনে প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ করা, জাতিসংঘ থেকে ইসরাইলকে বহিষ্কার করা এবং প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি ও তাদের অধিকার প্রতিষ্ঠার দাবি করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews