প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৮:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৪, ৬:৩০ পি.এম
শেরপুরে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার,গ্রেপ্তার-২

হাফিজুর রহমান লাভলু ,শেরপুর ||
শেরপুরের ঝিনাইগাতীতে থানা পুলিশের অভিযানে ৫'শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।ওই সময় ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলার কাংশা ইউনিয়ন বাকাকুড়াএলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার কাংশা ইউনিয়ন বাকাকুড়া এলাকায় তল্লাশি চালায়। এসময় সন্দেহভাজন একটি অটো আটক করা হয়।অটো তল্লাশি করে পেছনের অংশে লুকানো অবস্থায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।ওই সময় অটো চালকসহ দুই জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে মোরশেদ খন্দকার (৩৫) ও উপজেলার রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রির ছেলে মো. আমির হোসেন (৩০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ফেনসিডিলের এই চালানটি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চোরাই পথে এনে রাজধানীতে সরবরাহ করার পরিকল্পনা ছিল। এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশের এই সফল অভিযানে এলাকায় মাদকের বিরুদ্ধে সচেতনতা ও পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত