রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন জয়পুরহাটে স্ত্রীকে মারপিট করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন !

শেরপুরে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার,গ্রেপ্তার-২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
হাফিজুর রহমান লাভলু ,শেরপুর ||
শেরপুরের ঝিনাইগাতীতে থানা পুলিশের অভিযানে ৫’শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।ওই সময় ২ জনকে আটক করেছে পুলিশ।   বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলার কাংশা ইউনিয়ন বাকাকুড়াএলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার কাংশা ইউনিয়ন বাকাকুড়া এলাকায় তল্লাশি চালায়। এসময় সন্দেহভাজন একটি অটো আটক করা হয়।অটো তল্লাশি করে পেছনের অংশে লুকানো অবস্থায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।ওই সময় অটো চালকসহ দুই জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে মোরশেদ খন্দকার (৩৫) ও উপজেলার রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রির ছেলে মো. আমির হোসেন (৩০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ফেনসিডিলের এই চালানটি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চোরাই পথে এনে রাজধানীতে সরবরাহ করার পরিকল্পনা ছিল। এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশের এই সফল অভিযানে এলাকায় মাদকের বিরুদ্ধে সচেতনতা ও পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews