সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

মুরাদনগরে সমালয় পদ্ধতিতে  ধানের চারা রোপনের শুভ উদ্বোধন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪



বিল্লাল হোসাইন ,কুমিল্লা উত্তর||
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে সমলয় পদ্ধতিতে আউশ ধানের চারা রোপণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার টনকি ইউনিয়নের বাইড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পু।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নূরে আলম ও টনকি ইউনিয় পরিষদের চেয়ারম্যান তৈয়ূবুর রহমান তুহিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকতা সুফি আহম্মেদ, এখলাছুর রহমান, সাইদুর রহমান, আতিকুর রহমান, মোশাররফ হোসেনে, কৃষক মাসুম মিয়া প্রমূখ। আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পু, প্রমূখ।
এ সময় অতিথিরা বলেন, সমলয় চাষাবাদ পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধান রোপণ করলে প্রতি ঘণ্টায় ১ জন শ্রমিকের মাধ্যমে ১ বিঘা জমি চাষ করা যায়।
এভাবে প্রতিদিন ৮ ঘণ্টায় ৮ বিঘা জমি চাষ করলে খরচ ও অর্থে অপচয় কমে যাবে। সনাতন পদ্ধতিতে ৮ বিঘা জমিতে ৩৫ জন শ্রমিক লাগবে। খরচ তিনগুণ বেশি হবে।
স্থানীয় কৃষকেরা কৃষি অফিসের সহায়তায় এ এলাকায় সমলয় পদ্ধতির প্রথম এ চাষ করছে। এতে করে সমলয় পদ্ধতিতে ধান চাষে সময়, শ্রম ও খরচ কম লাগবে। উৎপাদনও হবে বেশি। এতে লাভবান হবেন কৃষকেরা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews