প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬ || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৪
আগামীকাল পটুয়াখালীর দুই উপজেলায় নির্বাচন , কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট গ্রহনের সরঞ্জাম
রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী :
আগামীকাল অনুষ্ঠিত হবে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন। সকাল আটটায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল চারটা পর্যন্ত। মঙ্গলবার দুপুর দুইটা থেকেই কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ভোট গ্রহনের আনুসঙ্গিক সরঞ্জাম। তবে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাছানো হবে আগামীকাল ভোরে।
এ দুই উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৩শ' ৩৮ জন। দুই উপজেলার ১১১ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। সুষ্ঠভাবে ভোট গ্রহনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। মাঠে ২৮ জন ম্যাজিষ্ট্রেট, ৪ টি র্যাবের টিম, ৭ টি বিজিবির টিম, ৮ টিম কোষ্টগার্ডর টিম ও নৌবাহিনীর সদস্য মোতায়ানে করা হয়েছে। এছাড়া পুলিশের মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ও স্টান্ডবাই টিম মাঠে কাজ করবে। এছাড়াও নির্বাচন কমিশনের ১১ জন কর্মকর্তাও মাঠে থাকবেন।
কলাপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। অন্যদিকে রাঙ্গাবালী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার গোলাম মস্তফা জানান, আমরা দুপুর ২ টা থেকে ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ শুরু করেছি। আগামীকাল ভোরে বের হতে পারে পাঠানো হবে। মাঠে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন রয়েছে। আশা করছি একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত