শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

মুরাদনগরে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতে ৬জনের কারাদণ্ড 

  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪



বিল্লাল হোসাইন ,কুমিল্লা উত্তর  ।।
কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬জনকে নগদ অর্থদন্ড ও ৫দিনের কারাদন্ড প্রদান করা হয়। গত রবিবার দিবাগত রাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন ওই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো, মুরাদনগর উপজেলার রমিজ উদ্দিনের ছেলে মোঃ কালন(৩৫), মজিব মিয়ার ছেলে মোঃ হৃদয় হাসান(২১), রাজু মিয়ার ছেলে হেলাল উদ্দিন(৩১), কাদের মিয়ার ছেলে মুরশিদ মিয়া(৩২), মৃত মালু মিয়ার ছেলে মোঃ জহিরুল ইসলাম(৫৫), মৃত কার্তিক চন্দ্র সরকারের ছেলে তপন চন্দ্র সরকার(৫০)।
পুলিশি তথ্যমতে, সন্ধ্যার পরে মুরাদনগর ডি.আর. স্কুলের পাশে মুচিপট্টি ব্রিজের নিচে মদ্যপ অবস্থায় মাতলামি করতে দেখা যায় ৬জন ব্যক্তিকে। ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে এসআই কামাল ও মোহাম্মদ আলমগীরের ফোর্স অভিযান পরিচালনা করে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে আইনের আওতায় নিয়ে আসে।
মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, মাদক নির্মূল করে সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ বিনির্মানে প্রতিনিয়ত আমাদের অভিযান চলছে। মোবাইল কোর্টে দন্ডপ্রাপ্ত আসামীদের সোমবার বিধি মোতাবেক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews