সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

গাইবান্ধায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

  • প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪



আব্দুল মুনতাকিন জুয়েল , গাইবান্ধাঃ
বিশ্ব তামাকমুক্ত  দিবস উপলক্ষ্যে শুক্রবার গাইবান্ধা জেলাা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে  ছিল আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান  মওদুদ আহমেদের  সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা  মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক শাহ নেওয়াজ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নুরুল আহমেদ জাহাঙ্গীর,  সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন,  এসকেএস ফাউনেন্ডশনের মিডিয়া সমন্বয়কারী আশরাফুল আলম প্রমুখ। বক্তারা বলেন, ধুমপান ও তামকাজাত  দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন ও বিধিমালা সম্পর্কে জনগনকে সচেতনতা সৃষ্টি করতে হবে। তামাক বিরোধী প্রচার কার্যক্রমকে জোরদার করতে হবে। বক্তারা পাবলিক প্রেস ও পাবলিক পরিবহনে ধুমপান মুক্ত করনের আহবান জানান। এর পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews