শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

কেশবপুরে বিজ্ঞান ও রোবটিক্স ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪
????????????



অলিয়ার রহমান,কেশবপুর (যশোর):
যশোরের কেশবপুরে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও রোবটিক্স ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু। ক্যাম্প পরিচালনা করেন, আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশী হিসেবে পদকজয়ী সাদিয়া আনজুম পুষ্প, পাবনার ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আবুল কালাম আজাদ, একই বিদ্যালয়ের শিক্ষার্থী ঝিনুক মনি, জিম খাতুন, সুমাইয়া খাতুন, প্রিয়ন্তী বিশ্বাস ও জুলিয়া খাতুন। দিনব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান ও রোবটিক্স  ক্যাম্পে পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী এবং পাঁচজন শিক্ষক অংশগ্রহণ করেন।
ক্যাম্পে শিক্ষার্থীরা রসায়ন রহস্য, আলোক বিজ্ঞান নিয়ে বিভিন্ন ধরনের মজার পরীক্ষণ আলোর ঝলক, শব্দশক্তি ও তার বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা ও চমৎকার পরীক্ষণ শব্দকল্প, তড়িৎ সৃষ্টি ও তার ব্যবহার তড়িৎ তান্ডব, চম্বুকের রহস্য উন্মোচন ও ব্যবহারে চম্বুকের চমক, মানুষের মনোযোগ স্থিরকরণে ফোকাস চ্যালেঞ্জ গেম, আন্তর্জাতিক মানের রোবট কার ও ফুটবল খেলা, রোবটিক হ্যান্ড তৈরি এবং রোবট শো প্রদর্শনী হয়।
ক্যাম্প শেষে ভাব বাংলাদেশের পক্ষ থেকে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের কেশবপুরের শ্রেষ্ঠ বিদ্যালয় সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, ইংরেজি শিক্ষক কানিজ সুলতানা, গণিত প্রদীপ কুমার দেবনাথ ও কম্পিউটার শিক্ষক জাহাঙ্গীর আলম এবং ৫টি স্কুলের ৫জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews