মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষকতা জীবনের ইতি; নজরুল ইসলামকে আবেগঘন বিদায়ী সংবর্ধনা! কেন বাড়ছে খুন? কক্সবাজারে  আট মাসে ৯৭ প্রানহানি, ২০ টির কারণ  অজানা! কক্সবাজারে ৬২% সরকারি  প্রাথমিক বিদ্যালয়েই নেই প্রধান শিক্ষক!  পাওনা ৬০০  টাকা চাওয়ায় মা ও তিন ছেলেকে কুপিয়ে জখম রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ যুবনেতা ই এম মেহেদী হাছান মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়  ৩ প্রতিবাদী  যুবকের উপর হামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ! বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা

শেরপুরে স্কুল দাবা প্রতিযোগিতায় স্বপ্নীল বনিক চ্যাম্পিয়ন 

  • প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪



হাফিজুর রহমান লাভলু , শেরপুর :
শেরপুরে ৩য় স্কুল দাবা প্রতিযোগিতায় সরকারি ভিক্টোরিয়া একাডেমির স্বপ্নীল বনিক চ্যাম্পিয়ন ও নবারুণ পাবলিক স্কুলের আরিফিন সরকার রানারআপ হয়েছে। সাত রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ দাবা প্রতিযোগিতায় উভয়েই ৬ পয়েন্ট করে পেলেও বুশলজ ট্রাইব্রেকিংয়ে স্বপ্নীল বনিক শিরোপা অর্জন করেছে। ১ জুন শনিবার রাতে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিনলায়তনে এ দাবা প্রতিযোগিতার শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
এছাড়া সমান ৫ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে সরকারি ভিক্টোরিয়া একাডেমির জামিল ফেরদৌস রাজন তৃতীয়, কনিষ্ঠতম দাবাড়– উইজডম ল্যাব স্কুল এন্ড কলেজের ২য় শ্রেনীর ছাত্র মোহাম্মদ শাফায়েত আলম চতুর্থ, নবারুণ পাবলিক স্কুলের সৌভিক দে অর্ণব পঞ্চম, জাবির ইবনে জামান ষষ্ঠ ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আলিম আল সাদিদ সপ্তম হয়েছেন। আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের ছাত্রী মরিয়ম মুস্তারি অর্থী কৃতিত্বের স্বাক্ষর রেখে  সাত খেলায় চার পয়েন্ট পেয়ে নবম স্থান অর্জন করেছে।
শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও দাবা উপ কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এবারের স্কুল দাবা প্রতিযোগিতায় জেলার পাঁচ উপজেলার নয়টি বিদ্যালয়ের একজন বালিকা সহ ২৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সুইস লীগ পদ্ধতিতে ৭ রাউন্ডে অনুষ্ঠিত এ স্কুল দাবা প্রতিযোগিতা শুরুর আগে ক্ষুদে দাবাড়ুদের নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করা হয়। এর আগে গত ২২-২৪ মে একই ভেন্যুতে ডিএসএ দাবা প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়। যাতে ৪০ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করেন। নকলা উপজেলা ক্রীড়া সংস্থার সোহেল রানা চ্যাম্পিয়ন এবং শেরপুর ডিস্ট্রিক্ট চেস কমিউনিটির ডা. এ.এস.এম. আবিদ হাসান অন্তর রানারআপ ও দাবা ক্লাব শেরপুর-এর সামিউর রহমান রিয়ান ৩য় হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews