শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

পত্রিকা বিক্রেতা মন্জু ‘র মায়ের সু-চিকিৎসায় এগিয়ে আসুন 

  • প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪



রাজ রহমান, রংপুর:
রংপুর প্রেসক্লাব চত্বরে পত্রিকা বিক্রেতা মন্জুর হোসেন পাঠক সাংবাদিকসহ সবার কাছে একজন পরিচিত মুখ। সেই মন্জুর হোসেন’র মা মোছাঃ আনোয়ারা বেগম(৬০) প্রায় চার বছর পূর্বে স্ট্রোক করে (প্যারালাইজড) পাক্ষাঘাতগ্রস্ত অবস্থায় রংপুর নগরীর ৯ নং ওয়ার্ডের নিউ সাহেবগঞ্জ কাছনা তকেয়ারপাড় এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। স্বামী হারা আনোয়ারা বেগম সাত সন্তানের জননী। ছেলে-মেয়েদের সবার বিয়ে হয়ে গেছে। সন্তানেরা মায়ের খোঁজ খবর রাখলেও সংসার জীবনে অভাব- অনটনের কারণে মায়ের চিকিৎসায় তেমন ভূমিকা রাখতে পারছে না তারা। ছোট ছেলে মন্জুর হোসেন পত্রিকা বিক্রি করে যে ইনকাম করেন তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি মায়ের চিকিৎসায় ব্যয়ভার গ্রহণ করেন। কিন্তু তা অতি নগণ্য। বর্তমানে  মন্জু হোসেন’র মা আনোয়ারা বেগমের উন্নত চিকিৎসা দরকার।  এজন্য অনেক টাকা- পয়সারও দরকার। আনোয়ারা বেগমের উন্নত চিকিৎসার ব্যয়ভার গ্রহনের সামর্থ্য তার সন্তানদের নাই।
তাই আনোয়ারা বেগমের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তির সাহায্য কামনা করেছেন তার পরিবারের সদস্যরা। সাহায্য পাঠানোর জন্য ছোট সন্তান পত্রিকা বিক্রেতা মঞ্জুর হোসেনের ০১৭২৪ ৫৬৩ ৯৭৮ ও নাতী রতন’র ০১৩২৫ ০৪৮ ০৮৭(বিকাশ) নম্বরের মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews