বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

মুরাদনগরে ২য় মেয়াদে নির্বাচিত ড. কিশোর, ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪




আলম সামস, মুরাদনগর (কুমিল্লা) ।।

৬ষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা পরিষদে ২য় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. আহসানুল আলম সরকার কিশোর।

বুধবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি আনারস প্রতীকে বিপুল ভোটে জয় লাভ করেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নতুন মুখ। ভাইস চেয়ারম্যান পদে (টিউবওয়েল) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন শাহিনুর রহমান শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে (হাঁস) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন নুরজাহান মজুমদার।

​বুধধবার রাত এগারোটায় উপজেলার কবি নজরুল মিলনায়তনে সহকারী প্রিজাইটিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা শহীদ হোসেন এ ফলাফল ঘোষণা দেন।

উপজেলায় মোট ৪ লাখ ৬৭ হাজার ৪৪১ ভোটার রয়েছে। ১৯১ টি ভোট কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের পরিমাণ ৯১হাজার ১০১। ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে (আনারস) প্রতীকের প্রার্থী আহসানুল আলম সরকার কিশোর ৮৬ হাজার ৩৭৫ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ১৪শ ০২ ভোট।
​ভাইস চেয়ারম্যান পদে শাহিনুর রহমান শাহিন (টিউবওয়েল) প্রতীকে ৫৪ হাজার ৬৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী এডভোকেট তানভীর আহাম্মদ ফয়সাল (চশমা) প্রতীকে পেয়েছেন ২২ হাজার ১৭৭ ভোট।

​মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুরজাহান মজুমদার (হাঁস) প্রতীকে ৫৫হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী সানোয়ারা বেগম লুনা (সেলাই) মেশিন প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১৪৬ ভোট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews