বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ভূমি দস্যু গংদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মুখোশধারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ব্যবসায়ী কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, সংবর্ধিত ৪ গুনীজন, চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী খোকসায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাইদুজ্জামান গ্রেফতার ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের  অভিযান 

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস উল্টে হেলপার নিহত

  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪



আব্দুল মুনতাকিন জুয়েল,গাইবান্ধা থেকে।।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাকোয়া মাঝিপাড়া ডাকঘর এলাকায় রোববার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে বাস উল্টে হেলপার সুমন মিয়া (৪০) নিহত ও অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। নিহত সুমন উপজেলার বেতকাপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হায়দার মিয়ার ছেলে। বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৬টার দিকে অরিন পরিবহনের একটি বাস ঢাকা যা”িছল। পথে সাকোয়া মাঝিপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে সড়কের পাশের জমিতে পড়ে যায়। এতে ঘটনা¯’লেই বাসের হেলপার সুমন মিয়া মারা যান। এসময় অনন্ত ১০ জন যাত্রী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলার হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews