1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সরকার জনগণের সকল প্রত্যাশা পূরণ করছে । - পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
গোসাইরহাটের নাগেরপাড়া দুস্থদের মাঝে আর্থিক সহায়তা!  মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা। 

সরকার জনগণের সকল প্রত্যাশা পূরণ করছে । – পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

রাবেয়া সিরাজী।।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জনগণের প্রতিটি প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে চলছে সরকার। সবার মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তাই সকলের জন্য পর্যাপ্ত পরিমাণে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। শনিবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে দক্ষিণ বনশ্রী জামে মসজিদ ৪ এ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে ১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। পরিবেশমন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের সরকার, প্রতিটি মানুষের সরকার। সরকার তাই পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়িয়েছে। তাদের চাল, পোলাও, ডাল, আলু, তেল, পিয়াজ, সেমাই, চিনি, দুধ, শাড়ি, লুঙ্গিসহ নিত্যপ্রয়োজনীয় পন্য বিতরণ করা হচ্ছে। শুধু ঈদের সময়ই নয়, আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে থাকবে। পরিবেশমন্ত্রী এরপর ত্রিমোহিনী স্কুল রোডে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নং ওয়ার্ডের জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে ১ হাজার পিস শাড়ী-লুঙ্গী ও ৫ শত প্যাকেট খাদ্য সামগ্রী; বাসাবো শহীদ আলাউদ্দিন পার্কে ৪ নং ওয়ার্ডের জনগণের মাঝে ৫ শত প্যাকেট খাদ্য সামগ্রী এবং খিলগাঁও মডেল কলেজে ১ নং ওয়ার্ডের জনগণের মাঝে ১ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট