1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নলছিটির সুবিদপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে অমানবিক মারধরের অভিযোগ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

নলছিটির সুবিদপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে অমানবিক মারধরের অভিযোগ

তাইফুর রহমান, ঝালকাঠি (নলছিটি) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের,মাওলানা সোহরাব আলী খান এতিমখানা ও হিফজ মাদ্রাসার শিক্ষার্থীর উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ জাহিদুল ইসলামের বিরুদ্ধে।

হিফজ মাদ্রাসা শিক্ষার্থী ইমাম হোসেনের মা তাহমিনা বেগম জানান,গত ০২ এপ্রিল সন্ধায় সব বাচ্চাদের সাথে তার ছেলেও মসজিদে নামাজের জন্য যায়।এসময় খেলারছলে বাচ্চারা এক মুসল্লির জুতা বাহিরে ফেলে দেয়।পরবর্তীতে নামাজ শেষ হবার আগেই ইমাম হোসেন জুতাটি যথাস্থানে রেখে দিলেও অন্য কেউ ফের একটি জুতা বাহিরে ফেলে দেয়।এরপর মাদ্রাসায় ফিরে অন্য বাচ্চারা তাদের শিক্ষক হাফেজ জাহিদুল ইসলামকে বললে, তিনি পরের দিন ৩ এপ্রিল ইমাম হোসেনের উপর উপুর্যুপরি বেত্রাঘাত করেন এবং পিঠে লাথি মারেন।এতে ইমাম হোসেন মারাত্মক আহত হয় এবং তার মেরুদণ্ড আঘাতপ্রাপ্ত হয়।

এই সংবাদ পেয়ে তাহমিনা বেগম তার ছেলেকে মাদ্রাসা থেকে ফেরত আনতে গেলে পথে মানছুর মেম্বারের ভাই বেলাল তার পথরোধ করে ফের তার ছেলেকে চর মারেন এবং তাকেও লাঞ্চিত করেন। তবে এ বিষয়ে বেল্লাল খান কে মুঠোফোনে কল দিলে তার নম্বরটি সুইচ অফ পাওয়া যায়।
এ বিষয়ে আহত ছাত্রের মা তহমিনা বেগম নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সুবিদপুর মাওলানা সোহরাব আলী খানের মাদ্রাসার পরিচালক মাওলানা সোহরাব আলী খানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নলছিটি থানার ডিউটি অফিসার আমিনুল ইসলাম জানান, হাফেজী মাদ্রাসা ছাত্রকে প্রহারের অভিযোগ এক মহিলা দিয়ে গেছেন। পরবর্তি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট