মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই জৈন্তাপুর মডেল থানার জিয়াউর রহমান ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান বর্তমান সরকার কোনভাবেই মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবেনা : হুইপ জি কে গউছ সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে   দীঘিনালায় একই দিনে ছয় কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা! মেঘনায় ১৮ বছরেও বাস্তবায়ন হয়নি জেলা প্রশাসনের সিদ্ধান্ত ! কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা! সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের চিত্র-এমপি-ফজলূল হক মিলন

সিরাজগঞ্জ মালশাপাড়া পৌর কবরস্থান মাদ্রাসা জামে মসজিদের ২য় তলার নির্মাণ কাজের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪




সিরাজগঞ্জ পৌরএলাকার ঐতিহ্যবাহী মালশাপাড়া পৌর কবরস্থান মাদ্রাসা জামে মসজিদের ২য় তলার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এ সময়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উক্ত নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি অত্র পৌর কবরস্থান মাদ্রাসা জামে মসজিদ প্রতিষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

এ সময়ে অত্র মাদ্রাসা জামে মসজিদের উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির লিমিটেড এর পরিচালক, পৌরসভার সাবেক কাউন্সিলর, ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক হাজী মোঃ আব্দুস সাত্তার।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-(১) নূরুল হক, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ রাশেদ ইউসূফ জুয়েল, সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর তাজ উদ্দিন, শিপু আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল হান্নান, সততা ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের পরিচালক মোঃ মাসুদ রানা প্রমুখ।

এসময়ে সিরাজগঞ্জ পৌরসভার কর্মকর্তা- কর্মচারীগণ অত্র মসজিদ, মাদ্রাসার প্রিন্সিপাল, শিক্ষক, ছাত্র ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews