শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত দলের সর্দার তুহিন ও নজরুল (৪০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪




মো. নজরুল ইসলাম,মানিকগঞ্জ ।।

র‍্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্রধারী সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চাঞ্চল্যকর ও আলোচিত অস্ত্র মামলায় ১০ বছর পলাতক সাজাপ্রাপ্ত ডাকাত দলের সর্দার তুহিন ওরফে নজরুল (৪০), জেলা-মানিকগঞ্জ’কে ৩১ মার্চ ২০২৪ তারিখ রাতে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন চন্ডিপাড়া এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ জানা যায় যে, আসামী আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার ও অস্ত্রধারী সন্ত্রাসী। আসামী দীর্ঘদিন যাবৎ মানিকগঞ্জ, সাভার, আশুলিয়াসহ আরিচা মহাসড়কে দেশী বিদেশী অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলো। গত ইং ১৩/০৪/১৩ তারিখ রাত ০৭.৩০ ঘটিকায় সিংগাইর থানা পুলিশ উক্ত আসামীর হেফাজতে থাকা অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করে সিংগাইর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন। সূত্রোক্ত মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামী তুহিন ওরফে নজরুল (৪০)’ এর বিরুদ্ধে ঘটনার সত্যতা ও সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করলে বিজ্ঞ আদালত পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্কশেষে আসামী তুহিন ওরফে নজরুল (৪০)’কে ১০ বছরের কারাদন্ডে দন্ডিত করেন। উক্ত মামলায় গ্রেফতার এড়াতে আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews