সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রেরিত আর্থিক সহায়তায় চেক বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪




মুন্সীগঞ্জে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রেরিত আর্থিক সহায়তায় চেক বিতরণ করা হয়েছে। বুধবার ( ৩ এপ্রিল) মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১২ টায় এই চেক বিতরণ করা হয়।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই চেক বিতরণ অনুষ্ঠানে মোট আট জন সাংবাদিকের হাতে চেক তুলে দেওয়া হয়৷ সারা দেশে ৮০ লাখ টাকার মধ্যে মুন্সীগঞ্জে অনুদান দেওয়া হয় ৬ লক্ষ টাকা। এর মধ্যে ৪ জনকে এক লক্ষ টাকা করে ও ৪ জনকে ৫০,০০০ টাকা করে মোট ছয় লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণের পূর্বে জেলা প্রশাসক আবু জাফর রিপন বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। তিনি সাংবাদিকদের কাজের ভূয়সী প্রশংসা করে এবং পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন৷

এসময় উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুভাষ চন্দ্র হীরা, অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল ইসলাম, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র রায়, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ফয়জুল বারি, দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছিরউদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনিসহ আরো অনেকে।

উল্লেখ্য, গত বছরে ৯ জন সাংবাদিক এই আর্থিক সহায়তা পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews