শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

৩ মণের ৪টি পাখি মাছ ধরা পড়ল বঙ্গোপসাগরে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪




রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : বঙ্গোপসাগরে সূর্য মাঝি (৬০) নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩ মন ওজনের ৪ টি পাখি মাছ।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে মাছগুলো পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এ মাছ দেখতে মানুষ ভিড় জমান।

শনিবার (৩০ মার্চ) সূর্য মাঝিসহ ১৭ জেলে আল্লাহর দোয়া-১ নামে ট্রলার নিয়ে চট্রগ্রামের বাঁশখালী থেকে বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে মাছগুলো ধরা পড়ে। উপকূল এলাকায় এ সব মাছের চাহিদা না থাকায় নিলামে ব্যবসায়ী সুমন মৃধা মাছগুলো সাড়ে ৭ হাজার টাকা কিনে নেন।

জেলে সূর্য মাঝি বলেন, ‘এটাকে আমরা পাখি মাছ বলি। কারণ সাগরে এরা দ্রুত গতিতে দৌঁড়ায়। চারটি মাছের মধ্যে একটির ওজন ৪০ কেজির উপরে। বাকি ৩টির ওজন দুই মণের কাছাকাছি। আমাদের জালে অন্যান্য মাছের সঙ্গে এ মাছগুলো ধরা পড়ায় আমরা খুশি। ওজন বেশি হওয়ায় মাছগুলো ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়। দামও অনেক কম পেয়েছি।’

মাছ ব্যবসায়ী সুমন মৃধা বলেন, ‘এ মাছগুলো ঢাকায় পাঠাব। এ এলাকায় তেমন চাহিদা নেই। তবে ঢাকায় ভালো দামে বিক্রি করতে পারব।’

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব দ্রুতগতির মাছের সংখ্যা বেড়েছে। বর্ষা মৌসুম শুরু হলে আশা করা যায়, আরও বড় আকারের বিভিন্ন প্রজাতির মাছ জেলেরা শিকার করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews