রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন উচ্চশিক্ষার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ ! বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ! শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ! ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক ! মেধা- শ্রম আর রেমিট্যান্সের নোয়াখালীর অপারঃ সও্বেও কাঙ্খিত আধুনিকায়নের অভাব। শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ! নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

সাকিবের নিষেধাজ্ঞা শেষ : শিশিরের জমকালো উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা শেষ। আর মাঠে নামতে বাধা নেই সাকিব আল হাসানের। তাই খুশি ভক্ত-শুভানুধ্যায়ীরা।

তবে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের আনন্দটা একটু বেশিই। আতশবাজির মাধ্যমে সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আনন্দ উদযাপন করেছেন তিনি।

নিজের ফেসবুকে আতশবাজির ভিডিও শেয়ার করে শিশির লিখেছেন, ‘সাকিবের ক্রিকেট প্রত্যাবর্তনে এই আনন্দ। এমন জমকালো উদযাপনই তাঁর প্রাপ্যই।’

নিষেধাজ্ঞ থেকে মুক্ত হলেও আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ দলের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরতে পারেন সাকিব।

জুয়াড়ির তথ্য গোপন করে ২০১৯ সালের ২৯ অক্টোবর নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব।

তাই দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত হয়। বাকি এক বছর ক্রিকেটের বাইরে থাকতে হয় দেশসেরা ক্রিকেটারকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews