মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
সামাজিক প্রতিরোধেই রুখবে দূর্নীতি : এমপি কাজল প্রধানমন্ত্রীর হাত ধরে বদলে গেল কুতুবদিয়া : পূরণ হলো দ্বীপবাসীর মহা স্বপ্ন, টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন  পুলিশ সুপারের হস্তেক্ষেপ চায় পরিবার! শিক্ষকতা জীবনের ইতি; নজরুল ইসলামকে আবেগঘন বিদায়ী সংবর্ধনা! কেন বাড়ছে খুন? কক্সবাজারে  আট মাসে ৯৭ প্রানহানি, ২০ টির কারণ  অজানা! কক্সবাজারে ৬২% সরকারি  প্রাথমিক বিদ্যালয়েই নেই প্রধান শিক্ষক!  পাওনা ৬০০  টাকা চাওয়ায় মা ও তিন ছেলেকে কুপিয়ে জখম রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ যুবনেতা ই এম মেহেদী হাছান

নি:শ্বাস পরীক্ষার মাধ্যমে এক মিনিটেই মিলবে করোনার ফল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

শ্বাস- প্রশ্বাস পরীক্ষার মাধ্যমে এক মিনিটেই করোনা পরীক্ষার ফল পাওয়ার পদ্ধতি আবিস্কার করেছে সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়। ব্রেথোনিক্স নামে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি উদ্ভাবিত এ পদ্ধতি ৯০ শতাংশ ক্ষেত্রেই সঠিক ফলাফল দেয়।

সম্প্রতি ১৮০ জনের উপর ক্লিনিক্যাল ট্রায়াল চালায় প্রতিষ্ঠানটি। আগামী বছরের শুরুর দিকে এটির অনুমোদন লাভের আশা করা হচ্ছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

সম্প্রতি বিশ্ব জুড়েই পিসিআর পরীক্ষার বিকল্প পদ্ধতি খোঁজা হচ্ছে।

বর্তমানে সিঙ্গাপুরজুড়ে এ পরীক্ষা কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে। উদ্ভাবনকারী প্রতিষ্ঠানটি আশা করছে, আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে এটির বাণিজ্যিক কার্যক্রম শুরুর সবুজ সংকেত মিলবে। এতে পিসিআর টেস্টের চেয়ে ৭০ শতাংশ ব্যয় কম হবে। তবে গুরুতর রোগীর করোনা সনাক্তে পিসিআর টেস্ট প্রয়োজন হতে পারে বলেও জানানো হয় প্রতিবেদনে।

এই পদ্ধতিতে মাউথপিসের মাধ্যমে একটি ডিভাইসের ভিতর নি:শ্বাস নিতেহবে। এরপর বিশেষ যন্ত্রের মাধ্যমে ডিভাইসে থাকা সেই শ্বাস পরীক্ষা করে এতে থাকা ভিওসি বিশ্লেষণ করা হবে। মাত্র এক মিনিটের ব্যবধানে যন্ত্রটি জানিয়ে দেবে পরীক্ষিত ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা।

নি:শ্বাসের মাধ্যমে প্রায় একই রকমের পরীক্ষা পদ্ধতি ফ্রান্সের হাসপাতালগুলোয় চালু আছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ পদ্ধতি ব্যয়বহুল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews