সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় চার ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তা মাত্র দুজন সুনামগঞ্জে আইডিয়াল একাডেমির উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন খোকসায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নিয়মিত অফিস করেন না প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমা:  অসন্তুষ্ট এলাকাবাসী মাকে হত্যার হুমকি তিন ছেলের বিরুদ্ধে থানায় মায়ের লিখিত অভিযোগ  ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলায় ইউপি প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের ঘোড়াঘাটে গোপন বৈঠকের অভিযোগে গ্রেপ্তার ২, আসামি ৩৪ ঘোড়াঘাটে প্রবাসী রুবেল’র মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

নারীদের পর্দার নির্দেশ : জনস্বাস্থ্যের পরিচালকের দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রত্যাহার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত নারীদের হিজাব এবং পুরুষদের টাকনুর ওপরে পোশাক পরার যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিম।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, আমি এ নির্দেশনাটি সবার জন্য দিইনি। শুধু মুসলিম নারী-পুরুষের জন্য দিয়েছিলাম।

তিনি বলেন, ধর্ম একটা ব্যক্তিগত বিষয়, এটা চাপিয়ে দেওয়া নয়। এটা তার জ্ঞানগর্ভে একটু নাড়া দেওয়া। মুসলমানরা জানেন, টাকনুর নিচে কাপড় পড়লে কী হয়। এটা তো আমি ফেসবুকে দেই নাই, এটা আমি দিয়েছি আমার ইন্সটিটিউটে আমার স্টাফরা যাতে কবীরা গুনাহ থেকে বাঁচে।

গত কয়েকদিন ধরে ধর্ষণের ঘটনা বিভিন্ন প্রচারমাধ্যমে দেখে আমি খুবই বিস্মিত। ধর্ষণে কবীরা গুনাহ হয়। আমি চিন্তা করলাম, আমাদের জন্য কত সহজ যে আমরা কবীরা গুনাহ এড়িয়ে যেতে পারি। টাকনুর নিচে পুরুষ কাপড় পরবে, আর মহিলারা টাকনুর নিচে কাপড় পড়বে।

শোকজের বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি মন্ত্রণালয়কে ভেবেচিন্তে জবাব দেব। মন্ত্রণালয়ের চিঠিটা তো আমাকে ভেবেচিন্তে লিখতে হবে। আমাকে ডিজি স্যার বলেছেন, তুমি যে চিঠি দিয়েছো তা বাতিল করো- তখনই আমি তা বাতিল করি। আমি এজন্য গোটা জাতির কাছে দুঃখিত ও আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি, ভবিষ্যতে এরকম ভুল আর হবে না-এই প্রতিজ্ঞাও করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews