শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সোনাইমুড়িতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ! দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, আশ্রয়কেন্দ্রে খাদ্য বিতরণ ! পীরগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে দলিল নিবন্ধন  নতুন ভবন নির্মাণের দাবি ! জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান মাথা গোঁজার ঠাঁই দিয়ে বিপাকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, জাল কাগজে জমি খারিজের অভিযোগ সোনারগাঁ জামপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেফতার ! কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে “সাধু ফল সেবা দিবস-২০২৬” উপলক্ষে মতবিনিময় সভা  ! চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ভয়াবহ  বন্যা, ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি ! ইনার হুইল ক্লাব অব ঢাকা মেট্রোর নতুন নির্বাহী কমিটির আনুষ্ঠানিক যাত্রা ! পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করি

আগামী ২-৩ দিন পর বৃষ্টির আভাস

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

গভীর নিম্নচাপ বিদায়ের পর সারাদেশে বৃষ্টিপাত কমে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশে বৃষ্টিপাত ছিল শূন্যের কোটায়। আগামী দুই দিনেও বিদ্যমান এই আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তবে তার পরের ৫ দিনের শুরুতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অক্টোবরের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছিল, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে বিদায় নেবে। তবে অক্টোবর শেষ হতে চললেও এ মৌসুমি বায়ু এখনও রয়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগ থেকে বিদায় নিয়েছে এবং তা আগামী ২৪ ঘণ্টায় দেশের অবশিষ্ট বিভাগ থেকে বিদায় নিতে পারে।

মৌসুমি বায়ু বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম অঞ্চলের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews