বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

এবার সরকারই বাড়াল আলুর দাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

বাজার নিয়ন্ত্রণে এবার সরকারই বাড়াল আলুর দাম। খুচরা পর্যায়ে এককেজি আলুর দাম ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। আগামীকাল (২১ অক্টোবর) থেকে নির্ধারিত দামে আলু বিক্রি করা না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আলুর এই দাম পুনর্নির্ধারণ করা হয়। এর আগে গেল ৭ অক্টোবর প্রতিকেজি আলুর খুচরামূল্য নির্ধারণ করে দেয়া হয়েছিল ৩০ টাকা।

একই সঙ্গে পাইকারি পর্যায়ে এককেজি আলুর দাম ২৫ ও কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা বেধে দেয় সরকার। তবে, দাম বাড়ানোর সিদ্ধান্তে এখন থেকে পাইকারি পর্যায়ে ৩০ ও কোল্ডস্টোরেজ পর্যায়ে এককেজি আলুর দাম পড়বে ২৭ টাকা।

মঙ্গলবার দুপুরেই সচিবালয়ে সাংবাদিকদের আলুর দাম বাড়ানোর ইঙ্গিত দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি জানান, প্রতিকেজি আলুর খুচরা দাম নতুন করে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে নির্ধারণ করা হবে।

এসময়, খুচরা পর্যায়ে আলুর দাম অনেকে বেড়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, লক্ষ্য ছিল যেন কৃষকরা আলুর ভালো দাম পায়, কিন্তু দাম এত বেড়ে যাবে সেটা বুঝতে পারেনি সরকার।

এছাড়া, ইরান, তুরস্ক, মিসর, মিয়ানমার, পাকিস্তান থেকে আলু আমদানি করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গত ৫ মাস ধরে বৃষ্টির কারণে আলুর ওপর নির্ভরতা খানিকটা বেড়ে গেছে।

সম্প্রতি নানা অজুহাতে হঠাৎ করেই দ্বিগুণ হয়ে যায় আলুর দাম। পাইকারি ও খুচরা বাজারে ৫৫ থেকে ৬০ টাকাতেও বিক্রি হয় এই নিত্যপণ্য।

এবার সরকারই বাড়াল আলুর দামদাম নিয়ন্ত্রণে মাঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারি সংশ্লিষ্ট সংস্থা। কেনা দামে বিক্রি করলেও সরকারের বেধে দেয়া দামের চেয়ে বেশি দামে বিক্রি করতে হবে আর এতে জরিমানার মুখে পড়তে হতে পারে; এমন ভয়ে অনেক বাজারের ব্যবসায়ীরা আলু বিক্রি বন্ধও করে দিয়েছে এরই মধ্যে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews