সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের সমন্বয়ক ও তদারকির দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল অনলাইনে সিরিয়াল বুকিং ও ভিডিও কলে ডাক্তারের পরামর্শ ব্রাজিলে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি লিটন, সাধারণ সম্পাদক ওয়াহিদ  শেখ হাসিনা বাংলাদেশে একটি তান্ডব পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত …… জহির উদ্দিন স্বপন শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য দিনাজপুরে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাগরে ভাসানোর আগেই পাচারকারীদের  ছক বানচাল,টেকনাফে উদ্ধার  ৮ আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রে সুরক্ষা নীতিমালা বিষয়ক ওরিয়েন্টেশন সংকটে বাংলাদেশের চলচ্চিত্রশিল্প, আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে সম্ভাবনা রাজশাহী মহনপুরে নারী হত্যাকাণ্ড: সন্দেহভাজন  আটক ১ জন

৬ হাজার টাকা বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার দাম

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম ছয় হাজার টাকা করে বাড়িয়ে ৬৬ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে এ দাম বাড়ানো হয়েছে, বলছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৯ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, এখন থেকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’ এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রা বাক্সসহ প্রতিটি ৬৬ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি এবং প্রতিটির ওজন ১০ গ্রাম। এতদিন তা ৬০ হাজার টাকায় বিক্রি হতো।

সর্বশেষ গত ২৮ জুন একই কারণে স্বর্ণমুদ্রার দাম সাত হাজার টাকা করে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি স্বর্ণমুদ্রার দাম তিন হাজার টাকা করে বাড়িয়ে ৫৩ হাজার করা হয়। ২০১৯ সালের ২৬ আগস্ট প্রতিটি স্বর্ণমুদ্রার দাম ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়। ২০১৬ সালের ৩১ মার্চ প্রতিটি স্বর্ণমুদ্রার দাম ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews