শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

১৯ হাজার পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০

চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। জেলার সাতকানিয়া, লোহাগাড়া ও আনোয়ারা থানা পুলিশ পৃথক অভিযানে এসব ইয়াবা উদ্ধার করে।

গ্রেফতার চারজন হলো- চন্দনাইশ থানাধীন কাঞ্চননগর এলাকার আব্দুল মোনাফের ছেলে মোজাহের হোসেন রুবেল (২৮), লোহাগাড়া থানাধীন রাজঘাটা এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. আরাফাত (৩০), ঢাকার গুলশান থানাধীন নর্দ্দা এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে মো. হাসান প্রকাশ রতন (৩০) ও আনোয়ারা থানাধীন উত্তর সারেঙ্গা এলাকার আব্দুস সামাদের ছেলে মো. জালাল উদ্দিন (৩৫)।

এদের মধ্যে মোজাহের হোসেন রুবেলকে ১৩ হাজার পিস ইয়াবাসহ সাতকানিয়া রাস্তার মাথা থেকে, মো. আরাফাতকে ১ হাজার পিস ইয়াবাসহ চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে, মো. হাসান প্রকাশ রতনকে ৩ হাজার পিস ইয়াবাসহ চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে এবং মো. জালাল উদ্দিনকে ২ হাজার পিস ইয়াবাসহ আনোয়ারা বারশত কালিবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এসব ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে আসা হচ্ছিল।

চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, জেলার সাতকানিয়া, লোহাগাড়া ও আনোয়ারা এলাকায় অভিযান চালিয়ে ৪ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের কাছ থেকে মোট ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিভিন্ন কৌশলে কক্সবাজার থেকে নিয়ে আসা হচ্ছিল এসব ইয়াবা। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, গ্রেফতার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews