বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী খোকসায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাইদুজ্জামান গ্রেফতার ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের  অভিযান  শিল্প ও বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয় বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

পানিতে ডুবে ছাত্রলীগ নেতার মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শখের বসে নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাজেদুর রহমান সাজু (১৮) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে পার্বতীপুর শহরের শহীদ ইব্রাহিম নগরের পাশে তিলাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। দুপুর ২টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সাজু শহীদ ইব্রাহিম নগরের মোমিনুল ইসলামের ছেলে। তিনি আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং পার্বতীপুর পৌরসভা শাখার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, শহরের শহীদ ইব্রাহীম নগর মহল্লার মোমিনুল ইসলাম ও তার ছেলে সাজু শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের তিলাই নদীতে মাছ ধরতে যান।

জাল দিয়ে মাছ ধরার একপর্যায়ে বাবাকে সাহায্য করতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান ছেলে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন দুপুর ২টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাজেদুর রহমান সাজুর মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews